সিলেট |
প্রকাশিত: 5:46 PM, October 24, 2021
ক্রিড়া প্রতিবেদকঃঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অতীতে এই দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১১ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ৭ ম্যাচে জয় পায় শ্রীলংকা। আর ৪ ম্যাচে জয় পায় বাংলাদেশ।
তবে সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলংকার চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারায়। বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে টানা জিতে মূলপর্বে উঠেছে বাংলাদেশ।
টাইগার একাদশ থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তার বদলে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশ একাদশ লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা একাদশ কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো।