সাকিবের ঘাড়ে শহিদুলকে বসালো বিসিবি!

প্রকাশিত: 2:20 PM, November 24, 2021

সাকিবের ঘাড়ে শহিদুলকে বসালো বিসিবি!

ক্রিড়া প্রতিবেদকঃঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে শহিদুল ইসলামের একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে সাকিব আল হাসানের ২০১৯ বিশ্বকাপের একটি ছবি এডিট করে তার ঘাড়ে শহিদুলের মুখ বসিয়েই কাজ সেরেছে বিসিবি! গতকাল সোমবার ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের উইকেট পান বাংলাদেশের পেসার শহিদুল।

 

রিজওয়ানকে বোল্ড করে নেওয়া উইকেটটিই ছিল এই ম্যাচে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে অভিষিক্ত পেসার শহিদুলের প্রথম উইকেট। আর এ ঘটনাতেই হয়তো নড়েচড়ে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়ার দায়িত্বে থাকা কর্মকর্তারা। তাদের কাছে শহিদুলের কোনো ছবি ছিল নাকি ছিল না, তা জানা না গেলেও সাকিবের পুরোনো একটি ছবিই যে তারা শহিদুলের ক্ষেত্রে ব্যবহার করেছে, সেটিই অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের একটি ছবি ব্যবহার করা হয় সেই পোস্টে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শহিদুলের ছবিটি পোস্ট করার পর অনেকেই ধরে ফেলেন এডিটের এই কারসাজি। ইংল্যান্ডের টন্টনে ১৭ জুন অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে অ্যালেক্স ডেভিডসনের তোলা সাকিব আল হাসানের একটি ছবিতে কেবল তার মাথার জায়গায় শহিদুলের মাথা বসিয়ে বিসিবির পোস্ট করা ছবি নিয়ে শুরু হয় হাস্যরসাত্মক সব মন্তব্য। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেশাদারিত্ব নিয়েও কটুক্তি করতে দেখা যায় নেটিজেনদের।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30