কামিন্সের জোড়া ‘রেকর্ড’

প্রকাশিত: 1:18 PM, December 8, 2021

কামিন্সের জোড়া ‘রেকর্ড’

ক্রীড়া প্রতিবেদকঃঃ

অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডকে ১৪৭ রানে গুটিয়ে দেওয়ার নায়ক অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। নিয়েছেন পাঁচ উইকেট। এতেই রেকর্ড বইয়ে নতুন একটি পাতা যোগ করলেন এ অজি ফাস্ট বোলার।

 

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ১৯৮২-৮৩ সালে ইংল্যান্ডের বব উইলির ৩৯ বছর পর অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অ্যাশেজে পাঁচ উইকেট নিলেন প্যাট কামিন্স। এ ছাড়া ১৯৬২ সালে রিচি বেনোর পর কোনো অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে কামিন্স শিকার করলেন পাঁচ উইকেট।

 

এ ছাড়া অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেওয়া খেলোয়াড়দের মধ্যে তিনি ১৪তম।  সাম্প্রতিক সময়ে এ রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছিলেন রশীদ খান।অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন পদত্যাগ করার পর দায়িত্ব পান প্যাট কামিন্স।

 

অধিনায়ক হিসেবে শুরুর ম্যাচেই বাজিমাত করলেন এ অজি পেসার।পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে প্রথম দিন ইংল্যান্ডের ইনিংস স্থায়ী হয় মাত্র ৫০ ওভার ১ বল। এর মধ্যে  ১৪৭ রানে গুটিয়ে যায় জো রুটের দল।সর্বোচ্চ রান ৩৯ এসেছে জস বাটলারের ব্যাট থেকে।

 

এর পর ওলিয়ে পোপ করেছেন ৩৫। হাসিব হামিদ ২৫ ও ক্রিস ওক করেছেন ২১ রান। এ ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি।ইংল্যান্ডকে গতিতে হার মানিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিয়েছেন পাঁচ উইকেট।পাঁচ টেস্টের এ সিরিজে ইংল্যান্ড অলআউট হওয়ার পর পর নামে বৃষ্টি। এ কারণে এখন খেলা বন্ধ রয়েছে।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30