টেনিসকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা

প্রকাশিত: 4:45 PM, January 19, 2022

টেনিসকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা

ক্রীড়া প্রতিবেদকঃঃ

ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। চলতি মৌসুম শেষেই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন তিনি।  খবর ইএসপিএন।এক টুইটবার্তায় সানিয়া বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি— এটিই হতে যাচ্ছে আমার শেষ মৌসুম। আমি এবার প্রতি সপ্তাহ ধরে ধরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। পুরো মৌসুম খেলতে পারব কিনা নিশ্চিত নই আমি।

 

মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনে ডবলসের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর এ কথা জানান সানিয়া। ২০১৩ সালে সিঙ্গলস থেকে অবসর নিয়েছিলেন সানিয়া। এর পর ডবলসে দুনিয়ার এক নম্বর খেলোয়াড় হয়েছিলেন ৩৫ বছরের সানিয়া।

 

দেশের মহিলা খেলার একটা সময়ের সবচেয়ে বড় আইকন সানিয়ার অবসরের সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।২০০৪ সাল থেকে পেশাদার টেনিস সার্কিটে খেলা ৬টি গ্র্যান্ডস্ল্যামের অধিকারী সানিয়া সিঙ্গলসে প্রথম ভারতীয় হিসেবে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন।

 

২০০৬-০৭ মৌসুমে সিঙ্গলসে তিনি প্রথম ৩০-এ ঢুকে নজির গড়েছিলেন। মহিলাদের ডবলসে তিনটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন তিনি, আছে একটি রানার্সআপ ট্রফিও। মিক্সড ডবলসে জিতেছেন তিনটি গ্র্যান্ডগ্ল্যাম খেতাব। ভারতীয় মহিলা টেনিসে বিপ্লব আনা সানিয়া একের পর এক চমকপ্রদ সাফল্য ছিনিয়ে এনে দেশের খেলায় ঝড় তোলেন।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30