ওমিক্রন আতঙ্কে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ স্থগিত

প্রকাশিত: 4:22 PM, January 20, 2022

ওমিক্রন আতঙ্কে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ স্থগিত

ক্রীড়া প্রতিবেদকঃঃ

সারা বিশ্বে বাড়ছে ওমিক্রনের আতঙ্ক। সংক্রমণের জেরে কড়াকড়ি হচ্ছে বিধিনিষেধ। তার প্রভাব পড়ছে ক্রীড়াক্ষেত্রেও। করোনার জেরে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের এবং টি-২০ সিরিজ স্থগিত করে দিল নিউজিল্যান্ড।

 

আগামী ২৪ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল কিউইদের। তিনটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ হওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না দুই দেশের ক্রিকেট বোর্ড। পরিবর্তিত কবে এই সিরিজ হবে সেটা পরে জানানো হবে বলে জানা গেছে।

 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ডেভিড হোয়াইট বলেন, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে এখন সিরিজ করা যাবে না। পরে পরিস্থিতি ঠিক হলে সময় সুযোগ বুঝে নতুন সূচি করা হবে।

 

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে এই বিষয়ে জানান, বিশ্বজুড়ে এখন অতিমারি চলছে। ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30