টসে হেরে ব্যাটিংয়ে বরিশাল, দলে ফিরলেন গেইল

প্রকাশিত: 1:12 PM, January 24, 2022

টসে হেরে ব্যাটিংয়ে বরিশাল, দলে ফিরলেন গেইল

ক্রিড়া প্রতিবেদকঃঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা ও ফরচুন বরিশাল। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মিনিস্টার ঢাকা। আজ সোমবার সাড়ে ১২টায় মিরপুরের শের-ই-বাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। মিনিস্টার ঢাকার এটি তৃতীয় ম্যাচ। আসরের প্রথম দুই দিনই দুইটি ম্যাচ খেলে ঢাকা। খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দুইটিতেই হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

 

অপরদিকে, বিপিএলের উদ্বোধনী ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয় পায় ফরচুন বরিশাল।বরিশাল আজ তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে। দলে ফিরছেন নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও ক্রিস গেইল।

 

ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম ও শফিকুল ইসলাম।

মিনিস্টার ঢাকা একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আন্দ্রে রাসেল, ইসুরু উদানা আরাফাত সানি, রুবেল হোসেন ও হাসান মুরাদ।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30