তামিমের সিদ্ধান্তকে সম্মান করি: মাহমুদ উল্লাহ

প্রকাশিত: 1:34 PM, February 2, 2022

তামিমের সিদ্ধান্তকে সম্মান করি: মাহমুদ উল্লাহ

ক্রীড়া প্রতিবেদকঃঃ

ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না, জানানোর পরই বিপিএলে এক শতক হাঁকালেন তামিম ইকবাল। পরের ম্যাচে করেছেন ৪৬ রান। তার পারফরম্যান্সে মিনিস্টার ঢাকার অধিনায়ক বেশ খুশি। অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, তামিমের সিদ্ধান্তকে সম্মান করেন তিনি। অবশ্য তামিম যে ফর্মে আছেন, মনে করিয়ে দিয়েছেন সেটিও।

 

তিনি বলেন, এর আগেও দল হিসেবে খুব খারাপ করেননি তারা, টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, সব কিছু ধারাবাহিকভাবে মসৃণ হবে না। আপনি চাইবেন দল হিসেবে সব মসৃণ থাকুক। কিন্তু আপনি হারবেন, প্রত্যাশা অনুযায়ী লক্ষ্য পূরণ করতে পারবেন না। সার্বিকভাবে আমরা ভালোই খেলেছিলাম। কিন্তু কিছু ছোটখাটো ভুলের কারণে বা দুর্ভাগ্যের কারণে জিততে পারিনি।

 

সর্বশেষ দুই ম্যাচে জয়ে অবদান রাখায় তামিমের আলাদা করে প্রশংসা করেছেন তিনি, ‘গত দুই ম্যাচে ছেলেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা দুর্দান্ত। বিশেষ করে তামিম ১০০ করল, এটা অসাধারণ ইনিংস ছিল। শেহজাদ খুব ভালো ব্যাটিং করেছে। তামিম দারুণ শুরু এনে দিয়েছে। অনেক ভালো ব্যাটিং করছে। প্রত্যেকটা ছেলেই অবদান রাখার চেষ্টা করছে, কষ্টও করছে। আমরা এ মুহূর্তে খুশি।

 

তামিমের ব্যাটিংয়ের বিষয় মাহমুদউল্লাহ বলেন, তামিম যখন ব্যাটিং করে, ওর ব্যাটিংয়ে যে শান্ত ভাব থাকে, সেটির ওপর ভরসা করতে পারি। নির্দিষ্ট কিছু ওভারকে ও লক্ষ্য করে খেলে। সে জানে কীভাবে তার ইনিংস গড়ে তুলতে হবে। ও যখন সেঞ্চুরিটা করল, আমি অনেক দিন পর দুর্দান্ত একটা ইনিংস দেখতে পেলাম। ও ওর ‘স্ট্রং জোনে’ ছিল, ‘শেপে’ ছিল। উপযুক্ত বল পেয়েছে, সেটি কাজে লাগিয়েছে। শেহজাদও দারুণ খেলেছে।

 

তবে সেই তামিমকে আপাতত জাতীয় দলে পাবেন না মাহমুদউল্লাহ। বিপিএলের মধ্যে এ বিষয় আলোচনা হয়নি তামিমের সঙ্গে মাহমুদউল্লাহ জানান, আমার সঙ্গে সেভাবে কথা হয়নি। যেহেতু একটা টুর্নামেন্টের মাঝপথে আছি। আমরা যেটি জানি, বোর্ডের সঙ্গে ওর কথা হয়েছে। আমি ওর সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে সে খুব ভালো ফর্মে আছে।

 

টানা দ্বিতীয় জয়ের পর স্থানীয় বোলারদেরও আলাদা করে কৃতিত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ, আমাদের স্থানীয় বোলারদেরও কৃতিত্ব দিতে চাই। রুবেল হোসেন উইকেট বের করে দিয়েছে। ইবাদত হোসেন সত্যি ভালো করছে। মাশরাফি বিন মুর্তজা যোগ দিয়েছে। আমার অভিজ্ঞতা বলে, টি-টোয়েন্টি বোলারদের খেলা। তারা ম্যাচ জেতাতে পারে, ট্রফি জেতাতে পারে।

facebook sharing button

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30