আফগানদের হারালেই বাংলাদেশ নাম্বার ওয়ান

প্রকাশিত: 2:58 PM, February 22, 2022

আফগানদের হারালেই বাংলাদেশ নাম্বার ওয়ান

ক্রীড়া প্রতিবেদকঃঃ

আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেলেই ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের চূড়া ছোঁবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে তামিমের দল। আর বাংলাওয়াশ করা গেলে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়েও বাংলাদেশের উন্নতি হবে। ওয়ানডে সুপার লিগে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইংল্যান্ড। তার ঠিক পরেই বাংলাদেশ।

 

১২ ম্যাচ খেলা বাংলাদেশের ঝুলিতে ৮০ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তিনে ভারত। আফগানদের বিপক্ষে অন্তত দুই ম্যাচ জিতলেই ২০ পয়েন্ট বাংলাদেশের পকেটে। ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে এক নম্বরে উঠবে টাইগাররা। তিন ম্যাচ জিতলে ১১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান হবে আরো পোক্ত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে বাংলাদেশকে অবশ্যই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে অন্তত ৮-এর মধ্যে থাকতে হবে।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30