সব ধরনের ক্রিকেট খেলা থেকে সাকিবের বিরতি

প্রকাশিত: 8:21 PM, March 9, 2022

সব ধরনের ক্রিকেট খেলা থেকে সাকিবের বিরতি

ক্রিড়া প্রতিবেদকঃঃ

সামনে দক্ষিণ আফ্রিকা সফর। কিন্তু এর আগেই ছুটি চেয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। সাকিব জানিয়েছিলেন, ক্রিকেট খেলার মতো যথেষ্ট শারীরিক ও মানসিক ফিটনেস নেই তার, এজন্য এখন তার ছুটি প্রয়োজন। এ নিয়ে প্রতিক্রিয়া জানান বোর্ড সভাপতি ও টিম ডিরেক্টর। এবার জানা গেল নতুন খবর- সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে ছুটি দিয়েছে বিসিবি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে আর দেখা যাবে না কোনো ফরম্যাটেই। আজ বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানান জালাল ইউনুস।

 

তিনি বলেছেন, ‘আজ দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সাকিবের সঙ্গে কথা হয়েছিল আমাদের। তার পরিকল্পনা জানতে চেয়েছিলাম। সাকিব জানায়, সে এখনো শারীরিক ও মানসিকভাবে ফিট নয়। সেজন্যে দক্ষিণ আফ্রিকা সফরটাও এড়াতে চেয়েছিল। যেহেতু সাকিবই চাইছে না খেলতে, সেহেতু আমরা তাকে এখন ছুটি দিচ্ছি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে বিরতি দেওয়া হয়েছে।’ তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকাগামী বিমান ধরবে বাংলাদেশ দল।

 

তার আগে ঘোষিত দুই ফরম্যাটের দলে নাম ছিল তার। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় সব ফরম্যাটে খেলবেন তিনি। তবে গত ৬ মার্চ তিনি জানান, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না তিনি। শুধু তা-ই নয়, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট হতে একটা বিরতিও চেয়েছিলেন সময়ের সেরা এই অলরাউন্ডার। শুধু দক্ষিণ আফ্রিকা সফরই নয়, বিসিবি তাকে ছুটি দেওয়ায় সাকিব খেলতে পারবেন না ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটও। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে সাকিব আছেন মোহামেডান দলে।

 

জার্সি উন্মোচন করেই দেশ ছেড়েছেন তিনি। দুবাই সফর শেষে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরার কথা সাকিবের। তারপরই বিশ্বসেরা এই অলরাউন্ডারের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে বিসিবি। তবে এটা নিশ্চিত এবার বোর্ড আর ছাড় দিচ্ছে না তাকে!

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30