ক্রিড়া প্রতিবেদকঃঃ
বিশ্বকাপ ২০২২ এর চূড়ান্ত গ্রুপ চলে এসেছে। আগের সব হিসাব-কিতাব ‘প্রায়’ শিকেয় তোলা হয়ে গেছে গেল মাসেই, গ্রুপ জেনে যাওয়ার পর থেকে শুরু হয়ে গেছে নতুন পরিকল্পনা, নতুন ভাবনা। গত রাতে কাতারের দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশনে এক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয় বিশ্বকাপের ড্র। আয়োজিত ড্র-তে দুই বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার ভাগ্য নির্ধারিত হয়েছে ‘সি’ গ্রুপে।
লিওনেল মেসির দলের প্রতিপক্ষ যেখানে সৌদি আরব, মেক্সিকো, ও পোল্যান্ড। গ্রুপ পর্বেই নেইমারের ব্রাজিলের দেখা হয়ে যাচ্ছে দুই ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে। প্রতিযোগিতাটির ‘জি’ গ্রুপে আছে কোচ তিতের শিষ্যরা। এই গ্রুপের বাকী দলগুলো- সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। এদিকে রোনালদোর পর্তুগাল আছে এইচ গ্রুপে। তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।
এক নজরে দেখে নিন কে কোন গ্রুপে-
গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড।
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।
গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।