মাহমুদউল্লাহর স্ত্রীর ক্ষোভের আগুনে ঘি ঢাললেন মুশফিকের স্ত্রী!

প্রকাশিত: 3:15 PM, September 15, 2022

মাহমুদউল্লাহর স্ত্রীর ক্ষোভের আগুনে ঘি ঢাললেন মুশফিকের স্ত্রী!

ক্রিড়া প্রতিবেদকঃঃ

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। এবার বোনের সঙ্গে মিলে বিসিবিকে এক হাত নিলেন মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। উল্লেখ্য, মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিম দুজনে ভায়রা ভাই। ২০১১ সালে রিয়াদ বিয়ে করেন জান্নাতুল কাওসার মিষ্টিকে।

 

এর তিন বছর পর মিষ্টির বোন জান্নাতুল কিফায়াত মন্ডিকে বিয়ে করেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহর বাদ পড়া প্রসঙ্গে বুধবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে তার স্ত্রী মিষ্টি একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল‍্যায়ন হয় না, হবেও না’! এদিকে, বড় বোনের পোস্টের কমেন্টবক্সে বিস্ফোরক মন্তব্য করেছেন ছোট বোন মন্ডি। তিনি লিখেছেন, ‘আরে নাহ, তাদের দলে (বাংলাদেশ টিম) অনেক হার্ডহিটার আছে। বলে বলে ছয় আর ছয়।’

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30