সিলেট |
প্রকাশিত: 7:44 PM, November 5, 2022
ক্রিড়া প্রতিবেদকঃঃ
ইতিমধ্যে শ্রীলঙ্কা সেমিফাইনাল থেকে ছিঁটকে গেছে। তবে ইংল্যান্ডের জন্য এই ম্যাচটা ‘বাঁচা-মরার’ ম্যাচ। আজ জিতলেই সেমিফাইনালে চলে যাবে ইংলিশরা। আর হেরে গেলে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া চলে যাবে সেমিফাইনালে। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে সেমিফাইনালের টিকিট মিলবে, হারলে অস্ট্রেলিয়ার জন্য জায়গা ছেড়ে বিদায় নিতে হবে সুপার টুয়েলভ থেকে। এমন শর্তযুক্ত ম্যাচে লঙ্কানদের ১৪১ রানে আটকে ফেলেছে ইংল্যান্ড।
জয়ের জন্য তাদের সামনে এখন লক্ষ্যটা ১৪২ রানের। আজ শনিবার (৫ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান তুলে শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস আউট হন ১৪ বলে ১৮ রান করে। ১১ বলে মাত্র ৯ রান করে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকাও নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম জন ৯ ও শানাকা ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। পাথুম নিসাঙ্কা হাল ধরে ছিলেন অনেকক্ষণ। ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলে তিনি আউট হন আদিল রশিদের বলে। তার ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছয়ের মার। তখন অল্প রানের আটকে যাওয়ার শঙ্কায় ছিল লঙ্কানরা। শেষ পর্যন্ত হলোও সেটাই, ভানুকা রাজাপাকসে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা মিলেও দলকে সম্মানজনক স্কোর এনে দিতে পারেননি।
৮ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে ১৪১ রান। ইংল্যান্ড একাদশ : জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), অ্যালেক্স হেলস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুকস, বেন স্টোকস, স্যাম কারান, ডেভিড মালান, ক্রিস ওকস, আদিল রশিদ ও মার্ক উড। শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।