সিলেট |
প্রকাশিত: 1:15 PM, November 13, 2022
ক্রিড়া প্রতিবেদকঃঃ
Qatar World Cup 2022 ফিফা (FIFA) অফিসিয়ালি ভাবে কাতার বিশ্বকাপ সময়সূচি প্রকাশ করেছে। এবং তাদের দেওয়া সময়সূচি অনুযায়ী Qatar World Cup অনুষ্ঠিত হবে ২০২২ সালের ২১ শে নভেম্বর। এবং এই ফুটবল বিশ্বকাপ এর শুভ উদ্বোধন হবে দুপুর ১ (এক) টার মধ্যে।
যা বাংলাদেশের স্থানীয় সময় হিসেবে বিকেল ৪ (চার) টার মধ্যে কাতারে ফুটবল বিশ্বকাপ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠানের জন্য ভ্যানু হিসেবে নির্ধারন করা হয়েছে কাতার এর উওরে অবস্থিত আল খোর আল বায়াত নামক একটি স্টেডিয়ামে। মোট ৩২ টি দেশের সমন্বয়ে অনুষ্ঠিত এই Football World Cup এ খেলাগুলো পরিচালনা করার জন্য ভিন্ন ভিন্ন সময় নির্ধারন করা হয়েছে।
যেমন, কাতার এর স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১ টা, বিকাল ৪ টা, সন্ধ্যা ৭টা, রাত ১০ টা এবং সর্বশেষ সময় হলো রাত ১ টা। তবে এই সময়ের সাথে বাংলাদেশের টাইম জোন মিলবে না। তাই বাংলাদেশের সময়ের সাথে কাতারের সময় এর হিসেব করলে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে বিকেল ৪ টা, সন্ধ্যা ৭ টা, রাত ১০ টা এবং রাত ১ টা।
আরো দেখুন: কাতার বিশ্বকাপ : ম্যাচ,তারিখ ও সময়
এছাড়াও কাতার ফুটবল বিশ্বকাপে যেসব নকআউট পর্ব আছে, সেগুলো নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। যেমন, এই খেলা গুলোর নির্দিষ্ট সময় হলো, সন্ধ্যা ৭ টা এবং রাত ১০ টা। যা বাংলাদেশি সময় অনুযায়ী হিসেব করলে দেখা যাবে, রাত ৯ টা এবং রাত ১ টা।