মেয়ের অনুমতি মেলেনি, খেলবেন না মা

প্রকাশিত: 7:45 PM, July 26, 2023

মেয়ের অনুমতি মেলেনি, খেলবেন না মা

ক্রিড়া প্রতিবেদকঃঃ

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চীনের হাংজুতে বসবে এশিয়ান গেমসের ১৯তম আসর। গত দুই আসরের মতো এবারও টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে এবারের আসরের ক্রিকেট ইভেন্টটি। সর্বশেষ ২০১০ ও ২০১৪ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছেলেদের ইভেন্টে সোনা জিতেছিল। এ ছাড়া উভয়ই আসরের নারীদের ইভেন্টে সোনা ঘরে তুলেছিল পাকিস্তান।

 

 

 

তাই এবারও নারীদের ইভেন্টে সোনা জেতার লক্ষ্য নিয়েই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এই আসরের দলীয় ইভেন্টে খেলোয়াড়, কোচসহ কতজনকে নেওয়া যাবে, তা আগে থেকেই নির্ধারণ করে দেয় আয়োজকরা। যে কারণে অতিরিক্ত কাউকেই সেখানে নেওয়ার বিধি নেই। এমনকি শিশু সন্তানদেরও নেওয়া যায় না। আর এই কারণেই আসরটির নারী ক্রিকেট ইভেন্টে পাকিস্তান দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিসমাহ মারুফ। শিশু সন্তানকে রেখে অংশ না নেওয়ার বিষয়টিও পিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি।

 

 

 

বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনায় তার সিদ্ধান্ত মেনে নিয়েছে পিসিবিও। পিসিবির নারী শাখার প্রধান তানিয়া মালিকের ভাষ্য, এশিয়ান গেমসে আমরা বিসমাহকে পাচ্ছি না; যা অত্যন্ত দুর্ভাগ্যের। মেয়েকে নিয়ে সে গেমসের ভিলেজে যেতে পারবে না। এ কারণেই এশিয়ান গেমসে যাবে না সে। এর আগে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন পাকিস্তানের ১৯ বছর বয়সী নারী ক্রিকেটার ফাতেমা নাসিম। ধর্মীয় কারণেই নাকি সরে দাঁড়িয়েছেন তিনি।

Spread the love

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30