সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩
স্পোর্টস ডেস্কঃঃ
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা করে নিল ব্রাজিল। সেমিফাইনালে সেলেকাওরা স্বাগতিক চিলিকে ৪-৩ গোলে হারিয়েছে।
এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছিল ব্রাজিল। আজ শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-চিলি। তবে ম্যাচে দারুণ লড়াই হলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ব্রাজিল।
আসরের প্রথম সেমিফাইনালে প্যারাগুয়ে ৫-৩ গোলে কলম্বিয়াকে পরাজিত করে প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের নাম চূড়ান্ত করে।আজই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে।