ইতালিতে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের বৈঠক

প্রকাশিত: 6:04 PM, February 10, 2024

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের নব নিযুক্ত রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি।

 

 

সম্প্রতি রাজধানী রোম দূতাবাসের কনফারেন্স হলে আয়োজিত সভায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি অলি উদ্দিন শামীমের নেতৃত্বে সংগঠনের কার্যকরী পরিষদের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

 

 

এ সময় রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম বরাবর প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে তথ্য প্রদানের সহযোগিতা করার জন্য একটি হেল্প ডেস্ক, প্রবাস থেকেই এনআইডি হাতে পাওয়া এবং সংশোধন ইত্যাদি বিষয়।

 

 

এদিকে রোম ঢাকা রোম বিমান পুনরায় চালু করার প্রক্রিয়া বাস্তবায়নের সম্ভাবনার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত নেতৃবৃন্দরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এই সময় রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।

 

 

এছাড়াও এই সভায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ৩০শে ডিসেম্বর এনআরবি ডে বাংলাদেশ দূতাবাস রোম ইতালি ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি যৌথভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা, সিনিয়র সহ‌ সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সহ সভাপতি হাসিবুর রহমান হান্নান, শরীফ উদ্দিন, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজ হোসেন, মহিলা সম্পাদিকা আঁখি সীমা কাউসার, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, সম্মানিত সদস্য শাহিন খলিল কাউসার, বেলাল হোসেন, আমিনুর রহমান রাসেল সহ আরো অনেকে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30