ইতালির নাপোলিতে আ. লীগের ইফতার ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: 12:48 PM, March 14, 2024

লন্ডন বাংলা ডেস্কঃঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে ইতালি আওয়ামী লীগ নাপোলি শাখার আয়োজনে ইফতার ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার নাপোলি সেন্টারে বাংলা অধ্যূষিত এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 

এতে সংগঠনের আহ্বায়ক হাজী কবির মোড়ল ও সদস্যসচিব মামুন হাওলাদারের আমন্ত্রণে ও পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর রাজৈর উপজেলা সাবেক মেয়র শামীম মুন্সী ও বাংলা প্রেসক্লাব ইতালির সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন।

 

 

এ ছাড়া বাংলা কমিউনিটি নেতৃবৃন্দদের মধ্য আসাদ সরদার, সিপন তালুকদার, সম্রাট মিয়া, কাইয়ুম লপটি, আবুল হাওলাদার, আল আমিন, বারিক মুন্সীসহ ইতালি নাপোলিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকসহ বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ ও উন্নত দেশ গড়ার লক্ষ্যে সব ইতালি প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

 

 

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সব মুক্তিযাদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ বাংলাদেশিদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকির হোসেন জাকারিয়া।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30