বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সেনা ঘাঁটি

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সেনা ঘাঁটি

আন্তজাতিক ডেস্ক ::

 

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে একটি নতুন সামরিক ঘাঁটি বসিয়েছে ভারতের সেনাবাহিনী। ‘মিনিমাল টাইমফ্রেমে’র মধ্যে তা বসানো হয়েছে। প্রতিবেশী এই দেশের সীমান্ত বরাবর নিরাপত্তা শক্তিশালী করতে আসামের ধুবরিতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তুলছে ভারত।ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সীমান্তের খুব কাছে উত্তর দিনাজপুরের চোপড়া ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর. সি তিওয়ারি। এক্সে ইস্টার্ন কমান্ড পোস্টে লিখেছে, ‘হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহম্মস্ত্রাকরপস-এর সেনাদের পরিদর্শন করেছেন আর্মি কমান্ড ইস্টার্ন লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি।

 

 

লেফটেন্যান্ট জেনারেল আর. সি তিওয়ারিএ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লান্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন। উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে হ্যাশট্যাগ অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান’।

আর. সি তিওয়ারি ধুবরির বামুনিগাঁওয়ে লাছিত বরফুকান মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। তিনি বলেন, কিংবদন্তি আহম কমান্ডার লাছিত বরফুকানের নামে নতুন এই সামরিক স্টেশন সাহস, নেতৃত্ব এবং স্থিতিস্থাপকতাকে জোরালোভাবে ফুটিয়ে তুলবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31