পুলিশ সুপারের পুরস্কার পেলেন এএসআই নোমান

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

পুলিশ সুপারের পুরস্কার পেলেন এএসআই নোমান

‎‎নিজেস্ব প্রতিবেদক ‎::

 

অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ মাসে মাদক উদ্ধার অভিযান ও গ্রেফতারি পরোয়ানা তামিলে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নোমানকে পুরস্কৃত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার। ‎

 

 

জানা গেছে, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) আব্দুল্লাহ আল নোমানের দিকনির্দেশনা ও অফিসার ইনচার্জ, কোম্পানিগঞ্জ থানা (ওসি) রতন শেখের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালনকালে এএসআই নোমান মাদকবিরোধী অভিযান ও গ্রেফতারি পরোয়ানা তামিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর এ সফলতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা বিবেচনায় সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার তাঁকে এ পুরস্কারে ভূষিত করেন। ‎ ‎

 

 

 

পুরস্কারপ্রাপ্ত এএসআই নোমান বলেন, ‎“আলহামদুলিল্লাহ, এই সম্মান আমার জন্য এক বিশাল প্রাপ্তি। এটি শুধু আমার নয়— আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”

 

 

 

‎ ‎তিনি আরও বলেন, “আগামী দিনগুলোতে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সমাজ থেকে মাদক নির্মূলে অবদান রাখতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31