বইমেলায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বইমেলায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

লন্ডন বাংলা ডেস্ক ::

 

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কা নেই বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

আজ বুধবার বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

আগামীকাল বৃহস্পতিবার থেকে অমর একুশে বইমেলা শুরুর কথা রয়েছে।এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।

 

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘অমর একুশে বইমেলা উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। বইমেলায় নিরাপত্তার কোনো হুমকি নেই। তিন স্তরের নিরাপত্তা থাকবে। গোয়েন্দা সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন।’

 

 

তিনি আরও বলেন, ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবে। বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্তসংখ্যক পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে নিয়োজিত থাকবে।

 

 

মো. সরওয়ার বলেন, মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর, টিএসসিতে মেলা চলাকালে যানজট কমাতে ডাইভারশন চলবে। ধারালো ও বিস্ফোরক দ্রব্য নিয়ে মেলায় প্রবেশ করা যাবে না। মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে বোম্ব ডিসপোজাল (বোমা নিষ্ক্রিয়করণ) ইউনিট, সোয়াটসহ ডগ স্কোয়াড থাকবে এবং প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হবে।

 

 

বইমেলা ঘিরে মবের কোনো আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত মবের কোনো আশঙ্কা নেই, তবুও আমাদের প্রস্তুতি রয়েছে।’

 

 

সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্যে এখন পর্যন্ত নিরাপত্তার কোনো শঙ্কা নেই।’

 

 

উল্লেখ্য, মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হতে যাচ্ছে এবারের বইমেলা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930