বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম

লন্ডন বাংলা ডেস্ক ::

 

পবিত্র মাহে রমজানের নবম দিন রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কিছুটা কমেছে। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেগুন, শসা, লেবু ও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে কমেছে সব ধরনের মুরগির দাম ।

 

 

আজ শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র।

 

 

এসব বাজারে শীতকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ টাকা ২০ টাকা কমেছে। বাজারে সিম কেজিতে ২০ টাকা কমে প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে টমেটো ৪০ থেকে ৫০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, মূলা ৪০ টাকা, সালগম ৬০ টাকা, ফুল কপি বড় সাইজের প্রতি পিস ৪০ টাকা, বাঁধা কপি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৫০ থেকে ৮০ টাকা পিস বিক্রি হচ্ছে।

 

 

বাজার ঘুরে দেখা যায় গ্রীষ্মকালীন সবজি বরবটি ১০০ টাকা, বেগুন কেজিতে ৪০ টাকা কমে ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি ১০০ থেকে ১২০ টাকা, করলা কেজিতে ৪০ টাকা কমে ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স কেজিতে ২০ টাকা কমে ১২০ টাকা, কচুরমুখীর ১০০ থেকে ১২০ টাকা এবং ধুন্দল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

 

এসব বাজারে কাঁচামরিচ কেজিতে ৪০ টাকা কমে ১২০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১২০ টাকা, হাইব্রিড ১০০ এবং খিড়াই ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

 

 

এছাড়া লেবুর দামও কমতে শুরু করেছে। এক হালি লেবু ৪০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেশি ধনে পাতা ১৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ৬০ থেকে ১০০ কেজি, পুদিনা পাতা ২০০ টা

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930