পুরান ঢাকায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

পুরান ঢাকায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাজধানীরপুরান ঢাকার নারিন্দায় একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের বাবা, মা, ছেলেসহ ৩ জন দগ্ধ হয়েছেন।

 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

 

 

দগ্ধরা হলেন মুক্তার ব্যাপারী (৫৫), মা সেলিনা বেগম (৪৫) ও ছেলে সেলিম (৩০)।

 

তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

 

 

বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ তিন জনের অবস্থা আশংকাজনক। দগ্ধদের মধ্যে মুকতারের শরীরের ২২, সেলিনা বেগম এর ২০, ও সেলিম এর ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।

 

 

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মফিজুর রহমান বলেন, ‘এসির সিলিন্ডার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

 

 

তিনি বলেন, ‘সিলিন্ডার বিষ্ফোরণের ফলে বাসার দেয়াল ভেঙে পাশের বাড়ির টিন সেট বাড়ির ওপরে পরে, এতে ওই বাসার টিন ভেদ করে ভেতরে পরে সেখানে থাকা এক মহিলা আহত হয়েছেন।’

 

 

এদিন রাতের ওই বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে তৃতীয় তলার জানালার কাঁচ ভেঙে নিচে পড়ে যায় এবং ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে পুরো ভবনটি কেঁপে উঠেছিল।

 

 

এদিকে ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, এসির যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে।

 

 

তবে বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের তদন্ত দল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930