যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

যুক্তরাষ্ট্র থেকে৬১ হাজার টন গম নিয়ে (এমভি এম পি আলট্রা ম্যাক্স ২) জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর ৩ এর অধীনে আমেরিকা থেকে ৬১ হাজার টন গম নিয়ে (এমভি এম পি আলট্রা ম্যাক্স ২) জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

 

ইতোপূর্বেজি টু জি চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ টন গম দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, জাহাজে রক্ষিত ৬১ হাজার টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি ০১ ও ০২ চুক্তির আওতায় আমদানি করা সব গম দেশে পৌঁছেছে।

 

উল্লেখ্য, জি টু জি -০১ মোতাবেক ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি টু জি -০২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ টন মোট—৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম দেশে এসেছে।

 

দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930