ইরানে আবারও হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক :: 

 

পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়ার পর ইরানে পুনরায় বিমান হামলা শুরু করার কথা চিন্তা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প শুধু হামলাই নয়, বরং আরও কিছু কৌশলগত পদক্ষেপ নিয়েও ভাবছেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবরোধ, যা তিনি গতকাল রোববার ঘোষণা করেছেন।

 

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইরানি বন্দরগুলোতে অবরোধ শুরু করা হবে। হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্র ‘বাধা দেবে না’। এখন এ অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউজ থেকে বিবিসিকে বলা হয়েছে, সব পথই খোলা রাখা হয়েছে।

 

হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ‘প্রেসিডেন্ট ইতোমধ্যেই হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়ে ইরানের চাঁদাবাজি বন্ধ করেছেন। একই সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে সব বিকল্প পথও খোলা রেখেছেন।’

 

তবে তিনি বলেন, প্রেসিডেন্ট পরবর্তী কী পদক্ষেপ নেবেন, এ বিষয়ে কেউ যদি নিশ্চিতভাবে কিছু দাবি করে, তা সম্পূর্ণই অনুমাননির্ভর।

 

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের এক পোস্টের পর হরমুজ প্রণালিতে নৌ অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ওই পোস্টে তিনি বলেছেন, ‘ইউএস নৌ-বাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা ছেড়ে যেতে চেষ্টা করা যে কোনো এবং সব জাহাজকে অবরোধ করবে।’

 

এদিকে ইসলামিক রেভুলেশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, এই নৌপথের কাছাকাছি আসা যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

আর ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকির কাছে তেহরান ‘নতি স্বীকার’ করবে না।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930