বিশ্ববাজারে কমেছে তেলের দাম, শেয়ারবাজারে উত্থান

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠককে সামনে রেখে বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কমতে শুরু করেছে তেলের দাম। অন্যদিকে শেয়ারবাজারেও আগের চেয়ে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে।

আজ বুধবার বার্তাসংস্থা সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০১ দশমিক ২ ডলারে। টানা তিন দিনের মূল্যবৃদ্ধির পর এই পতন এসেছে।

অন্যদিকে আগের দিনের বড় ধরনের দরপতনের পর বুধবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব শেয়ারবাজার। এর আগে প্রত্যাশার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

 

এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক ফিউচার সূচক শক্তিশালী সূচনার ইঙ্গিত দিয়েছে, যদিও ডাও জোন্স ফিউচার প্রায় স্থির রয়েছে। ইউরোপের প্রধান শেয়ারসূচকগুলোতেও সকালের লেনদেন ঊর্ধ্বমুখী ছিল।

 

এশিয়ার বাজারে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক সবচেয়ে বেশি উত্থান দেখিয়েছে। তবে তাইওয়ানের ৫০টি বৃহৎ প্রতিষ্ঠানের শেয়ারসূচক কিছুটা কমেছে।

Spread the love

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31