জুড়ীতে কোভিড-১৯ সুরক্ষা বুথের উদ্বোধন

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

জুড়ীতে কোভিড-১৯ সুরক্ষা বুথের উদ্বোধন

প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে হাসপাতাল সমাজ সেবা কার্যক্রমের রোগী কল্যাাণ সমিতির সৌজন্যে কোভিড-১৯ সুরক্ষা বুথের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক এ বুথের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, উপজেলা আবাসিক চিকিৎসা কর্মকর্তা শহীদুল আমিন, প্রিয়জ্যোতি ঘোষ অনিক, প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930