ভার্চুয়াল সভায় জুম অ্যাপ ব্যবহারের নির্দেশ

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

ভার্চুয়াল সভায় জুম অ্যাপ ব্যবহারের নির্দেশ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

দেশে চলমান করোনা পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতিতে সভা পরিচালনা করতে তাদের জুম অ্যাপ ডাউনলোড করতে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়াও অধীন দপ্তরের কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়।

 

চিঠিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে কর্মকর্তাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে সচিব মহোদয় ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরিভিত্তিতে তার স্মার্টফোন/ট্যাব/ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড/আপডেট করে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হলো।

 

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস-আদালত খুলে দেওয়া হয় এবং গণপরিবহন চালু হয় ১ জুন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031