সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
আজ মঙ্গলবার (২৩ জুন) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। তবে, করোনা পরিস্থিতিতে আজ সিলেটে আনুষ্ঠানিকভাবে রথ টানা হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে পালন করা হয় এই উৎসব। রথযাত্রা উপলক্ষে প্রতিবছর নগরের রিকাবীবাজারে বর্ণাঢ্য রথমেলা অনুষ্ঠিত হলেও এবার মহামারি পরিস্থিতির কারণে তা হচ্ছে না।সনাতন ধর্মাবলম্বীদের ভাষ্যমতে- এ তিথিতে জগন্নাথদেব, তার ভাই বলভদ্র (বলরাম) ও বোন সুভদ্রা দেবীকে সাথে নিয়ে পুরীধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গিয়েছিলেন।
গুন্ডিচা মন্দিরে নয়দিন অবস্থান করে আবার পুরীধামে ফিরে আসেন। পুরীধামের জগন্নাথদেবের রথযাত্রার মাধ্যমেই যুগ যুগ ধরে চলছে রথযাত্র উৎসব। এরই ধারাবাহিকতায় সারা বিশ্বের ন্যায় সিলেটেও সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর পালন করে আসছেন রথযাত্রা উৎসব। কিন্তু এবারে এতে বাগড়া দিলো করোনা।