এনএইচএসকে ধন্যবাদ জানাতে গ্লোবাল এইডের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: 5:52 PM, July 8, 2020

এনএইচএসকে ধন্যবাদ জানাতে গ্লোবাল এইডের ব্যতিক্রমী উদ্যোগ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনা ভাইরাস মোকাবিলায় যুক্তরাজ্যে এনএইচএস এর স্বাস্থ্যসেবা প্রদানকারী ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাতে রোববার স্থানীয় সময় ১১টায় ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহন করে ইউকে চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট। ‘থ্যাংক ইউ এনএইচএস’, ‘থ্যাংকস ইউ ডক্টর’, ‘থ্যাংক ইউ নার্স’, ‘উই আর রিয়েলি প্রাউড অব ইউ’ ইত্যাদি লেখা পতাকা, ব্যানার ও পোষ্টারে ছেয়ে ফেলা গাড়ি নিয়ে জানালা দিয়ে হাত নাড়িয়ে পূর্ব লন্ডন প্রদক্ষিণ করে গ্লোবাল এইড ট্রাস্টের স্বেচ্ছাসেবিরা।

 

গ্লোবাল এইড ট্রাস্ট এর অফিসের সামনে থেকে যাত্রা শুরু করে সিডনী স্ট্রিট, কমার্শিয়াল রোড – এডলার স্ট্রিট হয়ে হোয়াইটচ্যাপেল রয়েল লন্ডন হাসপাতালের সামনে গিয়ে হুইসেল বাজিয়ে, হাত নেড়ে অভিবাদন জানিয়ে এনএইচএস কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে মাইল এন্ড রোড হয়ে বো রোড – বো ফ্লাইওভার – পপলার – ইস্ট ইন্ডিয়া ডক রোড প্রদক্ষিণ শেষে কমার্শিয়াল রোডের ওয়াটনি মার্কেটে এসে শেষ হয়।

 

এ সময় স্থানীয় সাংবাদিকদের সাথে এ প্রসঙ্গে গ্লোবাল এইড ট্রাস্টের সিইও ড. আশরাফ মাহমুদ বলেন, “এনএইচএস আমাদের গর্ব। করোনার বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সেই যুদ্ধের ফ্রন্টলাইন ফাইটার। এই ফাইটারদের উজ্জীবিত করতেই আমরা এই আয়োজন করেছি। একটা হিউম্যানিটেরিয়ান সংগঠন হিসাবে আমরা আরেকটা হিউম্যানিটেরিয়ান সংগঠনকে ধন্যবাদ জানাতেই আমরা এই আয়োজন করেছি। এই দু:সময়ে এনএইচএস কর্মীরা যা করেছেন এবং গত ৭২ বছর থেকে মানবতার সেবায় তারা যা করছেন- এর চাইতে বেশি কিছু তারা ডিজার্ভ করেন। তারাই সবার আগে রোগীর কাছে আসেন।

 

আপন মমতায়-পরম যত্নে রোগীদের সেবা দেন। তাদের ঝুঁকিটাই সবচেয়ে বেশি। সারা বিশ্বেই তারা সম্মানিত। আমরাও তাদেরকে সন্মান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরাও তাদের স্যালুট করছি এবং আজকে তাদের সন্মানে তাদের ধন্যবাদ জানাতে, কৃতজ্ঞতা জানাতে আমরা এই কর্মসূচী পালন করেছি।”গ্লোবাল এইড ট্রাস্টের চেয়ারম্যান ড. জিয়াউল হক এনএইচএসকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এনএইচএস গত ৭২ বছর থেকে ব্রিটেনের স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় এক অনন্য অবদান রেখে যাচ্ছে। বিশেষ করে কভিড-১৯ মহামারিতে রেখেছে অনবদ্য অবদান। একজন ডাক্তার হিসাবে এনএইচএসের সাথে জড়িত থাকতে পেরে এবং কভিড-১৯ মোকাবেলায় অংশ নিতে পেরে আমি গর্ববোধ করি। এনএইচএস দীর্ঘজীবি হোক।”

 

হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস পলা মনজিলা উদ্দিন ও নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ গ্লোবাল এইড ট্রাস্টের থ্যাংক ইউ কর্মসূচীতে অংশ নেন এবং এনএইচকে ধন্যবাদ জানান। একই সাথে ব্যতিক্রমী কর্মসূচীর জন্যে গ্লোবাল এইড ট্রাস্টকেও ধন্যবাদ জানান তারা।এ সময় ‘গ্লোবাল এইড ট্রাস্ট’ এর ম্যানেজমেন্ট কমিটির মেম্বার শায়খ আবদুর রহমান মাদানী, শায়খ আবু সাইদ আনসারী, হাফেজ আবু তাহের ও গ্লোবাল এইড ট্রাস্টের ভলান্টিয়াগণসহ স্থানীয় সংবাদ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, করোনা ভাইরাস (কোভিড ১৯)-এর প্রার্দুভাবের ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের কর্মহীন ও দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে পূর্ব লন্ডনের মানবিক সংগঠন ‘গ্লোবাল এইড ট্রাস্ট’। গ্লোবাল এইড ট্রাস্ট ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই শীত, আইলা, সিডর এবং অন্যান্য ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে জরুরি খাদ্য সামগ্রী, ঔষধ সরবরাহ, পানীয় জলের ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সঙ্কটে মানুষকে সহায়তা করে এবং বিভিন্ন জনসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে খুব অল্প সময়েই কমিউনিটির মানুষের নজর কেড়েছে। গ্লোবাল এইড ট্রাস্ট বিগত ১২ বছরে প্রায় অর্ধ মিলিয়ন মানুষের সেবা দিয়ে আসছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30