নবীগঞ্জে উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত

প্রকাশিত: 12:29 PM, July 21, 2020

নবীগঞ্জে উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত
 প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, সহকারী কমিশনার ভুমি সুমাইয়া
মমিন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার  পাল হিমেল, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, ইউপি চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরী, পল্লী বিদ্যুতের এজি এম রুহুল আমিন, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন, প্রভাষক রেজাউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ জাকারিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, শিক্ষক সাইফুল ইসলাম, আলী আহমদ মুসা, মোঃ আব্দুল মুহিত চৌধুরী, মোঃ ছাইম উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছৈইফা রহমান কাকলী সহ আরো অনেকেই।
সভায় নবীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে যথযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন, নবীগঞ্জ বাজারে সকাল ৮ টা থেকে রাত ৯ টার পুর্বে কোন নসিমন করিমন যানবাহন চলাচল করলে ৫ হাজার টাকা জরিমানা, অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার গাড়ী চালানো আইনত দন্ডনীয় অপরাধ, নবীগঞ্জ বাজারে কোন ভ্রাম্যমান দোকানপাট বসানো নিষেধ, দিনের বেলায় গাড়ীর মালামাল লোড আনলোড নিষেধ, সরকারের স্বাস্থ্যবিধি মেনে কুরবানীর পশুরহাট বসানো, উপজেলা প্রাণী সম্পদ অফিসের বাহিরের সীমানায় বহিরাগত কর্তৃক বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকান্ড, দৈনিক বিবিয়ানা পত্রিকায় ডাঃ নাইম আশরাফের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তদন্তসহ অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধান্ত গ্রহন করার হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30