নবীগঞ্জের মেয়র ও তার স্ত্রীর রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল 

প্রকাশিত: 4:10 PM, August 8, 2020

নবীগঞ্জের মেয়র ও তার স্ত্রীর রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে  মিলাদ ও দোয়া মাহফিল 

প্রতিনিধি/ নবীগঞ্জ::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ও তার স্ত্রী চরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী বেগম করোনায় আক্রান্ত হন। এতে এই মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদ এর উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছের্।শুক্রবার বিকালে আউশকান্দি ইউনিয়নের পারকুল মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক রকি পারভেজ, নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মফজ্জুল হক ও আকিকুল ইসলাম শুভ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এহিয়া আহমেদ, আউশকান্দি ইউপি ছাত্রদল নেতা ফাহিম আহমেদ, আজহার আহমদ, রিপন মোহাম্মদ, নয়ন আহমেদ, মাওলানা মাজেদ মিয়া, হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকেই।

 

শেষে পারকুল দরগা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেমের মোনাজাতের মধ্যদিয়ে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়।এছাড়াও পারকুল দরগা জামে মসজিদ, বনগাঁও নতুন জামে মসজিদ, বনগাঁও পুরাতন জামে মসজিদ, পাহাড়পুর জামে মসজিদে মেয়র ও উনার স্ত্রীর করোনা মুক্তির জন্য দোয়ার দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে বলে জানা গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30