প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নৃপেন চাষা ও সাধারণ সম্পাদক রাজেশ গোয়ালার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে চা শ্রমিকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ই আগস্ট সন্ধ্যায় চা বাগানের নাট্য মন্দিরে পঞ্চায়েত কমিটির সহসভাপতি রায়মনি চাষার সভাপতিত্বে ও দোলন চাষার পরিচালনায় প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য বাদল বাউরী,দুলাল কর্মকার,শ্রীমতি প্রিয় চাষা, ননীমোহন বাউরী,শ্রীমতি লতা চাষা,জুতীশ বাউরী,আকাশ সাঁওতাল,শ্রীমতি দুলারী,জয়রাম দেশোয়ারা,সহদেব বাউরী,শ্রীমতি মমতা সাঁওতাল সহ অনেক। উক্ত প্রতিবাদ সভায় কয়েক শতাধিক চা শ্রমিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ১২ই আগস্ট রশিদপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নৃপেন চাষা ও সাধারণ সম্পাদক রাজেশ গোয়ালার বিরুদ্ধে বাগান ব্যবস্থাপক বরাবর চা শ্রমিকরা একটি অভিযোগ দায়ের করা হয়।সভাপতি ও সম্পাদকের অনিয়ম দুর্নীতির কারণে পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ দুলন চাষা চা শ্রমিকদের পক্ষে এই অভিযোগটি দায়ের করেন। অভিযোগের অনুলিপি বাহুবল উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ বাহুবল মডেল থানা সহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়।
জানা যায়,বাহুবল উপজেলার রশিদপুর চা বাগান পঞ্চায়েত কমিটির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে, কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে চা বাগানের বিভিন্ন কাজ দেয়া হয়, কিন্তু বিনিময় শ্রমিকদের কাছ থেকে হাতিয়ে দেয়া হয় মোটা অংকের টাকা।বাগান চা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৫ হাজার টাকা করে দেয়া হয়, কিন্তু বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক চা শ্রমকদের প্রথমে আইডি কার্ডের কপি নেয়ার সময় ২শ টাকা ও নামের তালিকা তৈরি করা হলে ১হাজার টাকা ও ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় হাতিয়ে নিয়ে যান মোটা অংকের টাকা।
সভাপতি ও সাধারণ সম্পাদক এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় এই প্রতিবাদ সভার আয়োজন করেন ভুক্তভোগী চা শ্রমিকরা।এসময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির ১৩ সদস্য সহ কয়েক শতাধিক চা বাগান শ্রমিকরা।