যে কোনো স্মার্ট ডিসপ্লেতে চলবে জুম

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

গুগল, ফেসবুক ও অ্যামাজনের স্মার্ট ডিসপ্লেতে জুম অ্যাপ থেকে ভিডিও চ্যাটের সুবিধা আসছে।অ্যামাজনের ইকো শো, গুগল নেস্ট ও ফেসবুকের পোর্টাল স্মার্ট ডিসপ্লেতে কয়েক মাসের মধ্যেই ভিডিও কনফারেন্সিং অ্যাপটি ব্যবহার করা যাবে।সর্বপ্রথম ফেসবুক পোর্টালে জুম সাপোর্ট আসবে। আগামী সেপ্টেম্বর থেকে জুম থেকে ভিডিও চ্যাট করতে পারবেন পোর্টাল ব্যবহারকারীরা।

 

ভবিষ্যতে ফেসবুক ওয়ার্কপ্লেসের কর্মীরাও এতে লগইন করে মিটিং করতে পারবেন, গুগল নেস্টের ব্যবহারকারীরা গুগল অ্যাসিস্ট্যান্টকে কমান্ড দিয়ে মিটিংয়ে ঢোকার সুবিধা পাবেন এবং ক্যালেন্ডার অ্যাপে দিনক্ষণ ঠিক করা থাকলে সে অনুযায়ী জুমে মিটিং চালু করবে অ্যালেক্সা।ফলে আইডি ও পাসওয়ার্ড দিয়ে মিটিংয়ে ঢোকার প্রয়োজন পড়বে না। বছরের শেষ দিকে ইকো শো ৮-এ জুম অ্যাপটি পাওয়া যাবে।

 

গত মাসে ভিডিও চ্যাটের জন্য ‘জুম ফর হোম’ নামে একটি টাচ স্ক্রিন ডিভাইস আনে জুম। বাজারে গুগলের নেস্ট হাব, ফেসবুকের পোর্টাল ও অ্যামাজনের ইকো শো ডিভাইসের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা চলছে জুম ফর হোমের।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31