সিলেট ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনার বিস্তার ঠেকাতে পবিত্র আশুরা উপলক্ষে এবার সব ধরনের তাজিয়া মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারিতে ডিএমপি এলাকার নাগরিকরদের নিরাপত্তা নিশ্চিত করতে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া/শোক/পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোয় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।
এসব অনুষ্ঠানে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।এই আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।