বৈশ্বিক স্বীকৃতি পেল সিসিএ

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

বৈশ্বিক স্বীকৃতি পেল সিসিএ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগের অধীন কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ (সিসিএ) কার্যালয়।

এ স্বীকৃতি দিয়েছে চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, কানাডা। সিএ ব্রাউজার ফোরাম কর্তৃক পরিচালিত ওয়েবট্রাস্ট অডিট সম্পন্ন করার পর বিগত ২৬ আগস্ট সিপিএ কানাডা সিসিএ কার্যালয়কে বাংলাদেশের রুট সিএ সার্টিফিকেট দিয়ে ৩টি সার্ভিস প্রদানের মান অর্জনে নিশ্চয়তা দেয়।

এগুলো হল- ওয়েবট্রাস্ট সিল ফর সিএ, বিআর-এসএসএল এবং ইভি এসএসএল। এ ওয়েবট্রাস্ট সিল অর্জনের মাধ্যমে সিসিএ কার্যালয় কর্তৃক পরিচালিত বাংলাদেশের রুট সিএ সার্টিফিকেটটি বিভিন্ন ব্রাউজারগুলোর (গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার ও অপেরা ইত্যাদি) এবং অপারেটিং সিস্টেমের (মাইক্রোসফট, আইওএস, অ্যান্ড্রয়েড ইত্যাদি) ডিরেক্টরিতে সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদনের যোগ্যতা অর্জন করেছে। ফলে দেশীয় বৈধ লাইসেন্সধারী সার্টিফায়িং অথরিটিগুলোর ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট আন্তর্জাতিক বাজারে বিশ্বস্ততার সঙ্গে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31