পানিউমদা এলাকায় জনতার হাতে ইয়ারা, গাঁজা সহ আটক

প্রকাশিত: 4:31 PM, September 1, 2020

পানিউমদা এলাকায় জনতার হাতে ইয়ারা, গাঁজা সহ আটক

প্রতিনিধি /নবীগঞ্জঃঃ

ঢাকা- সিলেট মহা সড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়কান্দি এলাকায় গতরাত ৮টার দিকে মাদক ব্যবসায়ী খুবখা নামের এক মাদক ব্যবসায়ী আসে।জানাযায়, প্রতিদিনের মতো ঐ মাদক ব্যবসায়ী বুঝতেই পারেনি যে, আজ সচেতন তরুনরা তার অবৈধ ব্যবসার বিরোদ্ধে জেগে ওঠেছে। সে মাদক বিক্রয় করছেই।
আর প্রতিবাধি যুবকরা আইন হাতে না নিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তাৎক্ষণিক ভাবে তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে রাত ৯টার দিকে স্থানীয় তরুন ও জনতার সহযোগীতায়  গতকাল খুব খাঁ নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবা বিক্রয়ের সময় ৯ পিস ইয়াবা, বেশ কয়েক পুরিয়া গাঁজা সহ আটক করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীর স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ১বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  শেখ মহি উদ্দিন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, মাদক বিরোধী অভিযানে সরকার ও প্রশাসনের  সাথে জনগণ সহ তরুণ যদি মাদকের বিরুদ্ধে এমন সাহসী হতে পারে তাহলে এ সমাজ থেকে অচিরেই মাদক বন্ধ করা সম্ভভ হবে। উপস্থিত জনতাসহ এই সকল তরুণকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানান ইউএনও।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30