প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
ঢাকা- সিলেট মহাসড়কের আউশকান্দিস্থ সুন্দর নগরস্থ জে,আই,সি গার্মেস স্যুট লিমিটেড এর গার্মেসকর্মী প্রতি দিনের মতো আজ শনিবার কয়েকজন গার্মেসকর্মী কাজ শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথিমধ্যে উপজেলার জিয়াপুর নামক স্থানে পৌচ্ছা মাত্রই সিএনজি আটোরিক্সার মূখোমুখি সংঘর্ষে চালক সহ আহত হয়েছেন ১০ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, আউশকান্দি জে,আই,সি স্যুট লিমিটেড এর গার্মেসকর্মী নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের তাছলিমা বেগম (১৮), রানী বেগম (১৮), আকলিমা বেগম (১৭), রিনা বেগম (২০), লালাপুর গ্রামের রেশমি বেগম (২১) ও প্রজাতপুর গ্রামের সিএনজি চালক সাদ্দাম হেসেন (৩০) গুরুত্বর আহত হয়েছেন।
অপর সিএনজিতে থাকা ৪ জনের মধ্যে ১জনের পা ভেঙ্গে যাওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধা ৭টার দিকে। গার্মেসকর্মীরা সিএনজি নিয়ে ইনাতগঞ্জ যাচ্ছিল। দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর নামক স্থানে পৌচ্ছা মাত্রই অপরদিক থেকে আসা সৈয়দপুরগামী একটি সিএনজির সাথে মুখোঁমুখি সংঘর্ষে হয়। এতে উল্লেখিত যাত্রী আহত হন। আহত গার্মেন্টস শ্রমিকদের ইনাতগঞ্জ বাজার প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।