প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ
দৃঢ় হোক বন্ধন- থাকুন কাছাকাছি স্লোগানকে ধারন করে আমেরিকার নিউইয়র্কে প্রতিষ্টিত সংগঠন নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক্ এর সৌজন্যে গতকাল রবিবার ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজারস্থ সৌদিয়া ম্যানশনে হবিগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির অফিসস্থ ও দুপুরে মহা সড়ক সংলগ্ন ১০নং দেবপাড়া ইউনিয়নের আল আমীন হাশেমী সুন্নীয়া মাদ্রাসা হিফজখানা এতিমখানা ও খানকা শরীফে বন্যা দূর্গত ও হত দরিদ্র লোকজনের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
গরিব অসহায় লোকজনের মধ্যে নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক্ সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন এর তত্বাবধানে আউশকান্দি ইউপির ২০ জন লোকের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লিবিদ্যুত সমিতির পরিচালক মুস্তাকিম আলী প্রিন্স,বিশিষ্ট সমাজসেবক আউশকান্দি বিএনপির সভাপতি এবাদুর রহমান দারা,জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমদ, আউশকান্দি বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দারা, এনটিভি ইউরোপ এর নবীগন্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু,ইঞ্জিনিয়ার বদরুজ্জামান তারেক চৌধুরী, ফটো সাংবাদিক সামাদ আহমদ, শ্রমিক নেতা আব্দুল হালিম হৃদয় প্রমূখ।
পরে বিকালে ১০নং দেবপাড়া ইউনিয়নের আল আমীন হাশেমী সুন্নীয়া মাদ্রাসা হিফজখানা এতিমখানা ও খানকা শরীফে সংগঠনের সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন এর তত্বাবধানে আরো ২০ জন লোকের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দেবপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান বশির আহমদ,বৈঠাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডাক্তার শাহ হেলাল উদ্দিন, উক্ত মাদ্রাসার
উপদেষ্টা মুহিবুর খাঁন, সুপার মাওলানা আলিম উদ্দিন, শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন তালুকদার, মৌলভী আব্দুল আলিম, ডাঃ মোঃ আশিকুর রহমান, মাওলানা আব্দুল আলিম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। নগদ অর্থ বিতরন আনুষ্টানের পূর্বে দেশ-বিদেশের বিভিন্ন বিষয়াদী নিয়ে আলোচনা হয়। এবং অর্থদাতাদের জন্য দোয়া করা হয়। দুটি স্থানে ৪০ জন বন্যা দূর্গত ও হত দরিদ্র লোকজনের মধ্যে এ নগদ অর্থ বিতরন করা হয়েছে।