নবীগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ১ বছর ৬ মাসের কারাদন্ড

প্রকাশিত: 12:03 PM, September 26, 2020

নবীগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ১ বছর ৬ মাসের কারাদন্ড

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নান্দু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে আরও ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ প্রদান করেন।
জানাযায়, গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ পৌর শহরের সালামতপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে নান্দু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে ৪৫টি পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন সংশ্লিষ্ট আইনে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে তাকে ৫শ টাকা অর্থদন্ড করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30