৩ ঘণ্টায় শেষ করতে হবে ওমরাহ

প্রকাশিত: 3:16 PM, September 26, 2020

৩ ঘণ্টায় শেষ করতে হবে ওমরাহ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর প্রথম ধাপে শুরু হবে ওমরাহ পালন। তবে এ ওমরাহ শেষ করতে হবে মাত্র তিন ঘণ্টায়। আই’তামারনা অ্যাপসের মাধ্যমে এ ওমরাহ পর্যবেক্ষণ করা হবে।

 

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, প্রথম ধাপে ছয় হাজার জন ওমরাহ পালনের সুযোগ পাবেন। এক হাজার ওমরাহ পালনকারীর সমন্বয়ে একেকটি দল গঠন করা হবে। প্রতিটি দল ওমরাহ পালনের জন্য তিন ঘণ্টা করে সময় পাবেন।

 

প্রথম ধাপের ওমরাহ পালনে শুধুমাত্র সৌদির নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকরা সুযোগ পাবেন। দ্বিতীয় স্তরে ওমরাহ পালন শুরু হবে আগামী ১৮ অক্টোবর থেকে। আর আগামী ১ নভেম্বর থেকে তৃতীয় স্তরে ওমরাহ পালন শুরু হবে।

 

Spread the love