বাহুবলে ৫ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ: থানায় মামলা

প্রকাশিত: 12:28 PM, September 27, 2020

বাহুবলে ৫ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ: থানায় মামলা
প্রতিনিধি/বাহুবলঃঃ
বাহুবলে ৫ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে ১৬ বছর বয়সী এক বখাটের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার চকহায়দর গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের চকহায়দর গ্রামের সুরুক মিয়ার বখাটে ছেলে আফজল মিয়া,প্রতিবেশী ৫ বছরের শিশুকে
বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রামের পাশ্ববর্তী এলাকায় এক বটগাছের পাশে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়,এসময় ঐ শিশুর সুরচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে আফজল মিয়া পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর দুপুরে গ্রামের এক বটগাছের নিচে।
এঘটনায় শনিবার ২৬ সেপ্টেম্বর  ভিকটিম ৫ বছরের শিশুর মা, বাদী হয়ে বখাটে আফজল মিয়া(১৬)কে আসামী বাহুবল মডেল থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। বখাটে আফজলকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30