প্রতিনিধি/বাহুবলঃঃ
সংবাদ প্রকাশের জের এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিমকে প্রাণে হত্যার হুমকি দেয়া হয়েছে, এ ঘটনায় তিনি হবিগঞ্জ সদর মডেল থানায় জিডি এন্ট্রি করেছেন।
গত বৃহস্পতিবার রাতে তিনি এ জিডি এন্ট্রি করেন। জিডিতে উল্লেখ করা হয়,সম্প্রতি এশিয়ান টিভির অফিস থেকে তাকে একটি অ্যাসাইনমেন্ট দেয়া হয়। এর প্রেক্ষিতে লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের তৌহিদ মহুরীর জাল দলিল করে সরকারি ভূমি রেজিস্ট্রারীসহ বিভিন্ন অনিয়মের প্রতিবেদন তৈরি করতে যান তিনি।
গত ১২ সেপ্টেম্বর তার দেয়া তথ্যচিত্রে ‘হবিগঞ্জে এক স্কুল শিক্ষকের সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করে রাখার অভিযোগ তৌহিদ মুহুরীর বিরুদ্ধে’। শিরোণামে এক পর্বের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি তৌহিদ মুহুরির লোকজনের নজরে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং এমএ আজিজ সেলিমকে ফেসবুকসহ বিভিন্নভাবে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।