প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট সড়কের আউশকান্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে এক গৃহবধুকে গনধর্ষনের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। সোমবার এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষিকাকে উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে।
ধর্ষিতা ওই গৃহবধু জানান,রবিবার বিকেল ৫টার দিকে শেরপুর থেকে একটি সিএনজি অটোরিক্সা যোগে আত্মীয় বাড়ী থেকে ফেরার পথিমধ্যে অজ্ঞাত অটো রিক্সা চালকসহ ৩জন যুবক তাকে হাত পা বেধে অপহরন করে গভীর রাতে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যাক্ত ভবনে নিয়ে পুর্ব থেকে ওৎ পেতে থাকা আরো ৬/৭জন মিলে সংঘবদ্ধ ভাবে ধর্ষন করে। সকালে সিএনজি যোগে তাকে আত্মীয়র বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়। তারপর স্থানীয় কিছু মাতব্বর ও জনপ্রতিনিধিরা আপোষে রফার চেষ্টা চালায়।
ইতি মধ্যে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে গনধর্ষনের ঘটনাটি ব্যাপক আকারে ফলাও হয়। এতে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এ এসপি পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে পৌছে ধর্ষনকারী গৃহবধুকে উদ্ধারসহ তার বক্তব্য সংগ্রহ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের জনৈক গৃহবধু দীর্ঘদিন ধরে উপজেলার সৈয়দপুর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। কয়েক দিন আগে সে রহস্য জনক ভাবে নিখোঁজ ছিল। সোমবার পুলিশ ধর্ষিতাকে উদ্ধারের পর সংবাদকর্মী ও পুলিশের সামনে ধর্ষিতা গৃহবধু একেক সময় একেক ধরনের বক্তব্য দেন। কখনও বলেন, ৭জন তাকে ধর্ষন করেছে আবার কখনও বলেন ৩জন তাকে ধর্ষন করেছে। আবার কখনও বলেন, ১৪ থেকে ২১জন তাকে ধর্ষন করেছে বলে বক্তব্য দেন। ফলে তার বক্তব্য নিয়ে পুলিশ ও উপস্থিত জনসাধারন ও সংবাদকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।সংবাদিক ও পুলিশের কাছে ধর্ষতিতার নানান বক্তব্যের কারনে এ ঘটনাটি নিয়ে দেশ- বিদেশে সমালোচনার ঝড় বইছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এলাকার ৪জন যুবক মিলে ঐ মহিলাকে পতিতাকে ভাড়া হিসাবে নিয়ে এসছিল। তাদের কাজ শেষে আরো কয়েকজন এসে জোরপূর্বক ধর্ষন করা কালিন সময়ে মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন কেউ কেউ এগিয়ে আসলেও ধর্ষকদের ভয়ে তাদের সামনে যেতে পারেন নি।
এ ব্যাপারে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন জানান, ওই মহিলার অসংলগ্ন বক্তব্যে আমরা বিষয়টি নিয়ে নানান চিন্তিত। এ ব্যাপারে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এ এসপি পারভেজ আলম চৌধুরী সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মহিলার বক্তব্য শুনে মুল ঘটনাটি উদঘাটন করতে আমাদের কিছুটা বিলম্ভ হচ্ছে। আমরা নিভীর ভাবে পর্যবেক্ষন করে মুল ঘটনা উদঘাটনের চেষ্টা করছি। থুব দ্রুত মুল ঘটনা উদঘাটন হবে বলে আমরা আশাবাদী।