নবীগঞ্জে গণধর্ষণের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ১

প্রকাশিত: 11:55 AM, October 7, 2020

নবীগঞ্জে গণধর্ষণের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ১
প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় পুলিশের অভিযানে সাইফুল ইসলাম নামের এক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।  মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানাযায়, গত সোমবার রাতভর অভিযান শেষে মঙ্গলবার দিনব্যাপী গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নির্দেশে ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে এস আই শামসুল ইসলাম সহকারে পুলিশের বেশ কয়েকটি টিম আউশকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে। পরে রাত ১০টার দিকে মিনাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে মামলার ২য় আসামী সাইফুল ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, মামলার ২য় আসামী সাইফুলকে গ্রেফতার করা হয়েছে অপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর পূর্বে গত ৫ অক্টোবর মঙ্গলবার ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও ৩ জনকে অজ্ঞাত করে মোট ৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।গত সোমবার রাতভর ধর্ষণের শিকার গৃহবধূর ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে চলে নানান নাটকিয়তা। রাতভর গৃহবধূ ও তার স্বামীকে নবীগঞ্জ থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।  এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃ-মূখি সমালোচনা সৃষ্টি হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30