নবীগঞ্জে ১ সন্তানের জননীকে চাকুরী দেয়ার নামে ধর্ষন!

প্রকাশিত: 11:40 AM, October 13, 2020

নবীগঞ্জে ১ সন্তানের জননীকে চাকুরী দেয়ার নামে ধর্ষন!

বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
চাকুরির প্রলোভন দেখিয়ে ১ সন্তানের জননীকে ৪ দিন ধর্ষনের পর ঢাকা গার্মেসে পাঠানোর কথা বলে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিস্থ আরিফ হোটেলে রেখে কৌশলে ফেলে চলে যায় ধর্ষকরা। পরে ঐ গৃহবধূ অন্য একজনের ফোন থেকে কল দেয় ধর্ষিতা তার স্বামীর কাছে। পরে স্বামী ঘটনাস্থলে এসে তার স্ত্রী ও ৪ বছরের শিশু সন্তানকে নিয়ে যায় ধর্ষকের বাড়িতে।
জানাযায়, গত ৮ তারিখ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মুহিবুর মিয়ার স্ত্রীকে মোবাইল ফোনের সূত্র ধরে  পারকুল গ্রাম থেকে তার স্ত্রী মৌসুমি আক্তার (২৩) ও ৪ বছরের কন্যা সন্তানকে নিয়ে যায় কুর্শি ইউনিয়নের গোলডুবা গ্রামের জনৈক কাচা মিয়ার পুত্র সেবুল মিয়া (২৫) ও ফিরোজ মিয়ার পুত্র জিবু মিয়া (২৫) একটি সিএনজি যোগে গত ৮ তারিখ একটি লন্ডনীর বাড়িতে গোলডুবা গ্রামে ভাড়াটিয়া হিসাবে সে থাকতো৷ সেই বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে দিন রাতবর চলে ধর্ষন। পরে মৌসুমির স্বামী বাড়িতে এসে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজাখুজি করতে তাকেন। অবশেষে স্বামী মুহিবুর তার স্ত্রীকে না পেয়ে গত ১১/১০/২০২০ ইংরেজী তারিখে নবীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রী করেন।
পরদিন সোমবার দুপুরে সেবুল ঐ গৃহবধূকে ঢাকায় চাকুরী দেওয়ার কথা বলে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজার আরিফ হোটেল নিয়ে আসে। পরে তাকে সেখানে রেখে কৌশলে ধর্ষকরা পালিয়ে যায়। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করে তাদের না পেয়ে ঐ গৃহবধু অন্য একজনের মোবাইল ফোন দিয়ে কল দিয়ে সব খুলে বলে তার স্বামীকে। এ খবর শুনে সাথে সাথে তার স্বামী ঘটনাস্থলে এসে তার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে গোলডুবা গ্রামে নিয়ে যায়।
সেখানে গিয়ে বাড়ি-ঘর ও যে বিচানায় তাকে ধর্ষন করা হয়েছে তা তার স্বামীকে দেখায়। কিন্তু ধর্ষক কাউকে পাওয়া না গেলেও এ ঘটনার সাথে একজন মহিলাকে পাওয়া যায় বলে তারা অভিযোগ করেন । এবং ধর্তাষকদের সাথে জনৈক একজন মহিলা সহযোগীতা করেন ঐ সময় তাদের বাকবিতন্ডও হয় ঐ মহিলার সাথে। এক পর্যায়ে সেখান থেকে চলে এসে নবীগঞ্জ থানায় যায়। এতে পুলিশ তাদেরকে হাসপাতে ভর্তি করার পরামর্শ দেন। তাদের কথা অনুযায়ী নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসাক হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে ধর্ষিতা ও তার স্বামী এর বিচার দাবী করেন। এ ঘটনায় নবীগঞ্জ সহ হবিগঞ্জ শহরে চলছে ব্যাপক আলোচনার পাশাপাশি সমালোচন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার  ওসি আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30