প্রতিপক্ষের হামলায় গর্ভবতী মহিলাসহ সংখ্যালঘু পরিবারের গুরুতর আহত-৫

প্রকাশিত: 11:56 AM, October 21, 2020

 প্রতিপক্ষের হামলায় গর্ভবতী মহিলাসহ সংখ্যালঘু পরিবারের গুরুতর আহত-৫

প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ

অবৈধভাবে ভুমি দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় গর্ভবতী মহিলাসহ সংখ্যালঘু পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত বাদল রবি দাসকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মাথায় গুরুতর আঘাতপ্রপ্ত বাদল রবি দাস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুরের হরিতলায়। অন্যান্য আহত বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের আশু রবি দাসের স্ত্রী রীনা রবি দাস, বাদল রবি দাসের স্ত্রী গর্ভবতী শিল্পী রবি দাস, বাবুল রবি দাসের স্ত্রী শিউরী রবি দাস, বিশ্বম্ভর রবি দাসের পুত্র ধীরেশ্বর রবি দাসকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গুরুতর আহত বাদল রবি দাসের ভাই অনিল রবি দাস বাদী হবিগঞ্জ মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

অভিযোগ সুত্রে জানাযায়, হবিগঞ্জের মাধাবপুর থানার বাগাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের আশু রবি দাসের পুত্র ভুমিহীন বাদল রবি দাস হরিতলা মৌজার জে এল নং ১১, খতিয়ান নং ১, দাগ নং ৪৮৯৯ মুলে ৩৪ শতক ভুমি হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট থেকে বন্দোবস্ত মোকাদ্দমা নং ৬৪৪/৮৮-৮৯ মুলে স্থায়ী বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করে আসতেছেন। এই বন্দোবস্তকৃত ভুমির মধ্যে ৩শতক ভুমি একই গ্রামের ঠান্ডা মিয়ার পুত্র তাজুল ইসলাম ও তার স্ত্রী নাজমা বেগম গংরা সংখ্যালঘু আশু রবি দাসের পরিবারকে নিরীহ পেয়ে জবর দখল করে সেখানে দোকানপাট তৈরী করলে আশু রবি দাস বাদী হয়ে জেলা প্রশাসক বরাবরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আবেদন করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসক মাধবপুর থানার এসিল্যান্ডকে নির্দেশ দিলে তা উচ্ছেদ করা হয়। কিন্তু ভুমিখেকো তাজুল ও তার স্ত্রী তাদেরকে হয়রানী করার জন্য মিথ্যা মামলায় আশ্রয় নেয় এবং পুনরায় ভুমি দখলের পায়তারা করে।

 

 

এরই জের ধরে পুর্ব পরিকল্পিতভাবে গত রবিবার বিকালে তাজুল ইসলাম তার স্ত্রী নাজমা বেগম, নিম্মর আলীর পুত্র জনব আলী তার পুত্র জসিম মিয়া, মকসুদ আলীর পুত্র আলী আশরাফ, শাহপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র মাহফুজ মিয়া গংরা অতর্কিতভাবে তাদের বাড়ীঘরে হামলা চালায়। এতে উল্লেখিতরা গুরুতর আহত হয়। এ ব্যাপারে আশু রবি দাসের পুত্র অনিল রবি দাস বাদী হয়ে  মঙ্গলবার মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় বাদল রবিদাস জানান, আমরা ভুমিহীন ও সংখ্যালঘু মানুষ হওয়ার কারনে সরকার বাহাদুরের কাছ থেকে ভুমি বন্দোবস্ত নিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। আমাদের এলাকার ভুমি খেকো তাজুল ইসলাম ও তার স্ত্রীসহ অন্যান্যা আসমীরা আমাদেরকে ভিটে উচ্ছেদ করার জন্য আমাদের উপর অর্তকিত ভাবে হামলা করে গুরুত্ব আহত করে। আমরা নিরীহ মানুষ পুলিশ প্রশাসনের কাছে এর বিচার চাই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30