স্কুলে শিক্ষক খুনের ঘটনায় মসজিদ বন্ধ করল ফ্রান্স

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

স্কুলে শিক্ষক খুনের ঘটনায় মসজিদ বন্ধ করল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ফ্রান্সে একটি স্কুলে ছুরি হামলায় এক শিক্ষক নিহতের ঘটনার পর ইসলামপন্থীদের বিরুদ্ধে শুরু হওয়া পুলিশি অভিযানের মধ্যে রাজধানী প্যারিসের উপকণ্ঠে একটি মসজিদ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।প্যারিসের উপকণ্ঠে উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি শহরতলির এই গ্র্যান্ড মসজিদ ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছিল শিক্ষক সামুয়েল প্যাটি খুন হাওয়ার আগে।

 

ওই ভিডিও প্যাটির বিরুদ্ধে ঘৃণা উসকে দিয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। খবর আলজাজিরার।পুলিশ মঙ্গলবার মসজিদের বাইরে বন্ধের নোটিশ সেঁটে দিয়েছে। ঘৃণা-বিদ্বেষ যারাই ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ।সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ছয় মাসের জন্য মসজিদটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

 

ফ্রান্সে গত শুক্রবার ৪৭ বছর বয়সী স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যার পর ঘটনাস্থলের কাছেই পাহারায় থাকা পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031