সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্ক::
করোনাভাইরাসের কারণে থমকে গেছে পুরো বিশ্ব। মানুষের জীবনে ভয়াবহ সংকটের পাশাপাশি অর্থনীতিতেও বড় প্রভাব ফেলছে। ইউরোপের দেশ ইতালিতেও করোনার কারণে জমেছে স্থবিরতা। মুসলমানরা তাদের দুই ঈদ পর্যাপ্ত মহিমায় পালন করতে পারেনি। এবার হিন্দু ধর্মাবলম্বীরাও পড়েছেন সে খড়গে। দেশটিতে এবার উদযাপন হবে না হিন্দুধর্মের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা।
সনাতম ধর্মাবলম্বীরা এ বছর পূজা যার যার ঘরে থেকে পালন করবেন ইতালিতে। ঘটা করে আয়োজন করতে না পারায় প্রবাসী বা স্থায়ী বাসিন্দারা সবাই মর্মাহত হয়েছেন।রাজধানী রোমে প্রতিবছর কয়কটি পূজামণ্ডপে নানা আয়োজনে পালিত হতো শারদীয় দুর্গোৎসব। কিন্তু এবার কোথায় পূজামণ্ডপ হচ্ছে না। আয়োজকরা জানান, ইতালিতে করোনার প্রভাব মাত্রা ছাড়িয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতালির পূজা আয়োজক কমিটি জানিয়েছে, তারা নিজস্ব ধর্মাবলম্বীদের যার যার বাসায় প্রতিমার ছবি সাজিয়ে পূজা করতে অনুরোধ করেছেন। এ ছাড়া ডিজিটাল স্ট্রিমিং পদ্ধতিতে জুম কলের মাধ্যমে পূজা আয়োজন করা হবে। এই মাধ্যমে মাধ্যমে পালন করা হবে সব রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও।