ফ্রান্সে ফের লকডাউন ঘোষণা

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

ফ্রান্সে ফের লকডাউন ঘোষণা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ফ্রান্সে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এ জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ নভেম্বরের শেষ সময় পর্যন্ত দ্বিতীয় জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। বুধবার দেশটির টেলিভিশনে ভাষণে এই লকডাউনের ঘোষণা দেন তিনি।

 

আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই লকডাউন প্রসঙ্গে মাক্রোঁ বলেন, নতুন পদক্ষেপের আওতায় লোকদের কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার কারণে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে।

 

এই লকডাউনে রেস্তোঁরা এবং বারের মতো অ-প্রয়োজনীয় ব্যবসা বন্ধ হবে। তবে স্কুল এবং কারখানা খোলা থাকবে।ফ্রান্সে কোভিড-১৯ এ দৈনিক মৃত্যু এপ্রিলের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।  মঙ্গলবার দেশটিতে করোনায় ৩৩ হাজার মানুষ নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930