পল্লীবন্ধু এরশাদই এ দেশে গনতন্ত্রের বীজ রোপণ করেছেন …..সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু

প্রকাশিত: 11:27 AM, November 12, 2020

পল্লীবন্ধু এরশাদই এ দেশে গনতন্ত্রের বীজ রোপণ করেছেন …..সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু
প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ

নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গনতন্ত্র দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে পার্টির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুল জব্বারের সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ সরওয়ার শিকদারের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমন দুদু, জেলা যুবসংহতির যুগ্ন আহবায়ক আব্দুল মতিন চৌধুরী,  উপজেলা যুবসংহতির যুগ্ন আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হুসেন সুমন, সাধারণ সম্পাদক ফরহাদ ফুল, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সূত্রধর, সাধারণ সম্পাদক নুর মিয়া, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মৌলদ হুসেন জনি, উপজেলা জাতীয় ছাত্রসমাজ সভাপতি স্বপন চৌধুরী, সদস্য সচিব নিয়ামুল করিম অপু, স্বেচ্ছাসেবক পার্টি নেতা সাইফুল ইসলাম, ছাত্রনেতা সাজ্জাদুর রহমান  মাহি, সুলতান আহমদ, পারভেজ আহমদ সরওয়ার প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মুনিম চৌধুরী বাবু বলেন, আজকের যে গনতন্ত্র সংবিধানের সপ্তম সংশোধনীর মাধ্যমে তার মুল বীজ রুপন করেছিলেন আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করে গনতন্ত্রের অগ্রযাত্রাকে সু-সংহিত রাখার আহবান জানান । এসময় তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30